খবর রাখে না কেউ
খবর রাখে না কেউ
------------------------
খবর রাখে না কেউ----
বুকের জমিতে
এখনো লতিয়ে ওঠে
উল্লাসের গান
দুই অক্ষিতটে
এখনো যে বাঁধ ভাঙ্গে দুরন্ত প্লাবনে
কেঊ কি খবর রাখে
বিনাশী আঁধার চিরে
এখনো স্বপ্নেরা
খেয়া দেয় সোনাগলা প্রত্যুষের পানে
শুনেছ কি এসেছে খবর
রক্তকরবির গুচ্ছে লেগেছে দোলন
রাজার পাঁজর ভেঙে
রুদ্ধ দীর্ঘশ্বাস মুক্তি খোঁজে
নন্দিনীর পেলব কুলায়ে ।
------শান্তিরঞ্জন চক্রবর্তী
Comments
Post a Comment